ফরিদপুরে নারী মাদক ব্যবসায়ী আটক

  • আবু নাসের হুসাইন
  • বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

ফরিদপুরের রথখোলা থেকে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। আটক নাসিমা বেগম ওই এলাকার জনৈক হেলাল শেখের স্ত্রী।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুল আরেফিন পরাগ বলেন, নাসিমাকে ১৯০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরেই গাঁজা বিক্রি করে আসছে।

এ ব্যাপারে কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আটক নাসিমাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য