বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের বিজয়ীদের পুরস্কার বিররণ

  • আবু নাসের হুসাইন:
  • মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিকাল ৪ টায় সালথা মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্ট পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু উপস্থিত থেকে এই খেলার শুভ উদ্বোধন করেন, এবং দু'টি টিমের খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কশিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা, সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, সালথা থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, অত্র বিদ্যালয়ের সভাপতি চৌধুরী শিরিন সুলতানা, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা প্রমুখ।

উল্লেখ্য যে আজকের এই ফাইনাল খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট এ যে দু'টি দল অংশ গ্রহণ করে নিধিপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এদের মধ্যে কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

অপর খেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

মন্তব্য