সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

  • বিজমিন২৪ ডেস্ক:
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চারদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর।

এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে ফজিলাতুন্নেসা বাপ্পীকে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

মন্তব্য