বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাময়িক জামিন দেওয়াতে স্বস্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন (সাদাদল)। মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন-খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি প্রকাশ এক বিবৃতিতে জাতির এ দূ্রযোগ মূহুর্তে এ উদ্যোগকে স্বাগত জানান।
বেগম জিয়ার জামিনের বিষয়টি ইতিবাচক উল্লেখ করে বলেন, জন দাবির এ বিষয়টি অবশেষে সরকার উপলব্ধি করতে পারায় সরকারকে সাধুবাদ জানাই। বিবৃতিতে তারা বেগম জিয়াকে নিঃশর্তে মুক্তি দাবি করে বলেন, সরকারের উচিত হবে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে শর্তহীন ভাবে মুক্তি দেওয়া। কেননা বৈশ্বিক এ দুর্যোগকালীন মূহুর্তে বাড়িতে চিকিৎসা করালে বেগম জিয়ার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে।
তাই বেগম জিয়ার শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় বিদেশে চিকিৎসার অনুমতি দিয়ে সরকার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেবে বলেও আশা প্রকাশ করে এ শিক্ষক নেতাদ্বয়।






মন্তব্য