‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিল মন্ত্রিসভা

  • অনলাইন
  • রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ০৪:০২:০০
  • কপি লিঙ্ক

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত হয়।  

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে  প্রজ্ঞাপন জারি করা হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  

১ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলা বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারির পর আর থাকছে না বলেও জানান সচিব।  

সচিব বলেন, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে সরকার ১ কোটি গণটিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য