দেশে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ব্যবস্থায় সরকারি-বেসরকারিসহ সব খাতের ষাটোর্ধ্ব ব্যক্তিরা পেনশন পাবেন।
আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি-বেসরকারিসহ সব খাতের ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য সার্বজনীন পেনশন স্কিম প্রণয়ন এবং কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দেন শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার গণভবনে ‘সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন’ শীর্ষক অবলোকন করে অর্থ মন্ত্রণালয়কে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থবিভাগ কর্তৃক ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন’ বিষয়ক একটি উপস্থাপনা অবলোকন করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি-বেসরকারিসহ সব ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিম প্রণয়ন এবং কর্তৃপক্ষ গঠনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারসহ সংশ্লিষ্ট অন্যান্য সিনিয়র সচিব ।






মন্তব্য