সাভারের ভোটকেন্দ্রে অনিয়ম দেখে হতাশ ইসি মাহবুব

  • অনলাইন
  • বুধবার, ০৫ জানুয়ারী ২০২২ ০৪:০১:০০
  • কপি লিঙ্ক

সাভারের ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোটারদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল আ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি নিজের এমন প্রতিক্রিয়া সাংবাদিকদের কাছে ব্যক্ত করেন।

মাহবুব তালুকদার বলেন, ‘কোথাও কোন লোকজন নেই। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন।

অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। পুলিশ আছে, র‌্যাব আছে কেউ কিছু বলেনি। কি নির্বাচন করছি আমরা?’
নির্বাচনে অনিয়মের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন। ’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য