করোনায় মৃত্যু নেমে আসল ১ জনে, শনাক্ত ১৫৪

  • অনলাইন
  • শনিবার, ০৬ নভেম্বর ২০২১ ০৫:৩৬:০০
  • কপি লিঙ্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯১ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনে।

আজ শনিবার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য