রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

  • অনলাইন
  • রবিবার, ১৮ জুলাই ২০২১ ১১:২৫:০০
  • কপি লিঙ্ক

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন কে এ খবর নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য