করোনায় মারা যাওয়া ৬৭৭২ জনের মধ্যে ৫১৮৪ জনই পুরুষ

  • অনলাইন
  • শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০ ০৭:০৫:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশে সবশেষ জানানো ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা গেছেন ২৪ জন। এর মধ্যে পুরুষ ২০ জন, নারী ৪ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ৬,৭৭২ জন। এর মধ্যে পুরুষ ৫,১৮৪ জন এবং নারী ১,৫৮৮ জন। অর্থাৎ মোট মারা যাওয়া ৬,৭৭২ জনের মধ্যে ৫,১৮৪ জনই পুরুষ, যা শতকরা হিসাবে পুরুষের মৃত্যুর হার ৭৬ দশমিক ৫৫ শতাংশ, নারীর ২৩ দশমিক ৪৫ শতাংশ। 

আজ শুক্রবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য