পাটকল রক্ষায় কাল প্রতি জেলায় সংহতি সমাবেশ করবে বাম জোট

  • অনলাইন
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩৩:০০
  • কপি লিঙ্ক

আগামীকাল ১৩ সেপ্টেম্বর সারা দেশে জেলায় জেলায় সংহতি সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ জানান, রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, পিপিপি বা লীজের পরিবর্তে আধুনিকায়ন করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু, বিজেএমসি’র মাথাভারী প্রশাসন হ্রাস করা, লোকসানের জন্য দায়ী সরকারের ভুলনীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ এবং শ্রমিকদের ৬ সপ্তাহের হাজিরা বেতন, ঈদ বোনাসসহ সকল বকেয়া অবিলম্বে প্রদান ও সরকারি-বেসরকারি সকল পাটকলে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করার দাবিতে সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

চাল, পেঁয়াজ, সবজিসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাম জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় মতার মধ্যে রাখার কোন উদ্যোগ না নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থ রা করা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মানুষের ক্রয় মতায় রাখতে সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য