মগবাজার-মালিবাগ ফ্লাইওভারে রাতে জ্বলে না একটি বাতিও : বাড়ছে অপরাধীদের তৎপরতা

  • নিজস্ব প্রতিবেদক
  • মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ ১১:৩৪:০০
  • কপি লিঙ্ক

নয় কিলোমিটার দীর্ঘ উড়ালসেতুতে রাতে জ্বলে না একটি বাতিও। এমনই হাল রাজধানীর মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের। অন্ধকারে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে অপরাধীদের তৎপরতাও।

রাত যত গভীর হয় ততই যেন ভুতুড়ে হয়ে ওঠে রাজধানীর মগবাজার-মালিবাগ ফ্লাইওভার। সারিবাধা শতাধিক বৈদ্যুতিক বাতির একটিও জ্বলে না। দীর্ঘদিন ধরে অকেজো ট্রাফিক সিগন্যালের বাতিও।

উড়াল সড়কের মাঝখানে চার রাস্তার বিভাজন থাকলেও আলো আর সিগন্যাল বাতির অভাবে দুর্ঘটনা ঘটছে নিত্যদিনই।

পথচারী ও গাড়ির চালকরা বলছেন, রাত হলেই উড়াল সেতুতে আঁধারে সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা। প্রায়ই ঘটে ছিনতাইয়ের ঘটনা।
এসব অভিযোগ স্বীকার করে নিয়ে পুলিশ বলছে, অপরাধ ঠেকাতে বাড়ানো হয়েছে পুলিশি টহল। শাহজাহানপুর থানা উপ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, এত উপরে অপরাধীরা সেভ জোন হিসেবে ব্যবহার করে। এই রুটে অনেক যাত্রী ছিনতাইয়ের কবলে পড়েছে। কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ফ্লাইওভারটিতে কোন নজরদারি নেই বলেও অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য