'শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌপথ চালু রাখতে সার্বক্ষনিক নজরদারী রয়েছে'

  • শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
  • রবিবার, ২৬ জুলাই ২০২০ ০৯:৩৬:০০
  • কপি লিঙ্ক

তীব্র স্রোতে সংকট সৃষ্টি হওয়ায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌপথে আলাদা একটি চ্যানেল তৈরি করা হচ্ছে। সার্বক্ষনিক বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

সার্বক্ষনিক ড্রেজার কাজ করছে। যাতে কখনো এ নৌপথটি বন্ধ না হয় সে জন্য সার্বক্ষনিক নজরদারী রয়েছে বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

রোববার বিকেলে শিবচরের কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। 

এদিন নৌ প্রতিমন্ত্রী কাঁঠালবাড়ি ঘাট প্রায় দুই কিলোমিটার দূরে বাংলা বাজার এলাকায় স্থানান্তরের জায়গাও পরিদর্শন করেন। 

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, বিআইডব্উিটিএর সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন, শিবচর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, সহকারী সিনিয়র পুলিশ সুপার আবির হোসেন, ওসি আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শক আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারনে ঘাটে এখনো অচলাবস্থা তৈরি হয়নি। সংকট চলছে। সংকট নিরসনে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রকৃতির সাথে তো আর যুদ্ধ করা যায় না। এই তীব্র স্রোত, বন্যা, উপর থেকে পানি নেমে আসা আমরা যতটুকু পারছি নিয়ন্ত্রন করে নৌপথ স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের চেষ্ঠায় কোন ত্রুটি নেই।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য