কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের সকল ধরনের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে ঢাকা থেকে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ঈদ করতে গ্রামে যাচ্ছেন।
কিন্তু শারীরিক দূরত্ব না মেনে গাদাগাদি করে ফেরিতে পারাপার হচ্ছে মানুষ, এতে চরম আকারে করোনাভাইরাস সংক্রামণ ঘটতে পারে এমন কথা চিন্তা করে ১৮ মে, সোমবার বিকেল ৩ টার দিকে সব ধরণের ফেরি চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আজ বিকেল ৩টা থেকে সকল ধরণের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ-রুটের ফেরি চলাচল বন্ধ থাকবে।
কাঁঠালবাড়ি ঘাট ইনচার্জ আব্দুল আলিম বাংলাদেশ জমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য