করোনায় আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪ জন

  • অনলাইন
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ০২:৩৮:০০
  • কপি লিঙ্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ১১০ জনের। নতুন শনাক্ত হয়েছেন ৪৩৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮২ জনে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টা সময়ে দেশে মৃত্যু হয়েছে আরো ৯ জনের। এনিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৮২ জনে। মোট মৃত্যু ১১০।

নতুন করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও দুজন। এ নিয়ে দেশে করোনা ভাইরাস থেকে মোট সুস্থ হলেন ৮৭ জন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য