দেশে করোনা ভাইরাসে আরও ১০ জনের মৃত্যু

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ০২:৪৮:০০
  • কপি লিঙ্ক

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫৭২ জন। 

আজ বৃস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৪১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫৭২জন। 

মন্তব্য