করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাদারীপুরের শিবচরের একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি শিবচরের ইটালি ফেরত এক প্রবাসীর বাবা। ওই ব্যক্তি ঢাকায় আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স ৬৫ বছরের বেশি বলে শিবচর উপজেলা স্বাস্স্থ্য কমপ্লেক্সের ডাক্তার শশাংক চন্দ্র ঘোষ জানান।
তিনি ইতোপূর্বে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান। সেই পরিবারের (ইটালী প্রবাসী ) শ্বাশুড়িসহ ৮জন আক্রান্ত হয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম এ ব্যাপারে নিশ্চিত করেছেন।
এদিকে গত ১৯ মার্চ বৃহস্পতিবার মাদারীপুর জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বয় শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ২টি গ্রাম ও দক্ষিন বহেরাতলা ইউনিয়নের ২টি গ্রামে কনটেইনমেন্ট ঘোষনা করে এলাকার মানুষদের চলাচল সীমিত করা হয়। এসব এলাকায় ১৬টি পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে যেন কেউ এসব এলাকায় ঢুকতে না পারে।
কিছু প্রয়োজন হলে পুলিশের সহযোগিতায় তা সংগ্রহ করছে। এছাড়া কালকিনি উপজেলা থেকে বরিশালগামী কোন পরিবহন চলাচল করতে দেয়া হচ্ছে না। এতে দক্ষিণাঞ্চলের অন্য জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
দুই প্লাটুন সেনাবাহিনী মাদারীপুর জেলা প্রশাসকের সম্মন্বয়ে গন জমায়েত বন্ধ করার জন্য কাজ শুরু করেছে। আজ মাদারীপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে ৩২৩ জন, আইসোলেশনে ৩ আছে জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩ জন।






মন্তব্য