ইরানে যৌথ হামলা, পরিষ্কার বার্তা দিলো রাশিয়া

  • ডেস্ক
  • রবিবার, ০১ মার্চ ২০২৬ ০১:০৩:০০
  • কপি লিঙ্ক

ইরানের ওপর সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদভ। তিনি অভিযোগ করেছেন, সামরিক অভিযানের আগে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ছিল কেবল একটি ‘আড়াল’। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে।’

তিনি দাবি করেন, ইরানের সঙ্গে হওয়া সব আলোচনা ছিল একটি ‘কভার অপারেশন’। তার ভাষায়, ‘ইরানের সঙ্গে সব আলোচনা ছিল আড়ালের কার্যক্রম। এ নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না। বাস্তবে কেউই কোনো বিষয়ে একমত হতে চায়নি।’

মেদভেদেভের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে ঘিরে মস্কো-ওয়াশিংটন সম্পর্কের উত্তেজনা আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য