শিবচরের সন্ন্যাসিরচরে সাত বছরের শিশুকে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শিবচরের পূর্বসন্ন্যাসির চর আদু খার কান্দি এলাকার হাবিবুর শেখের ছেলে ছাব্বির শেখ শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। এরপর দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে।
পরে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে বাড়ি পাঠিয়ে দেয়। যৌনাঙ্গে রক্তক্ষরণ দেখে শিশুটির মা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। যৌনাঙ্গে রক্তক্ষরণে গুরুতর অবস্থায় শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়। তবে ধর্ষক পলাতক রয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ নাহিদা আফরোজ বাংলাদেশ জমিনকে জানান, শিশুটির যৌনাঙ্গে রক্তক্ষরণ নিয়ে আমাদের কাছে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলাদেশ জমিনকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য