শিল্গি পরিবার এক সুতোয় গাঁথা, এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে শিল্পীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। "আমরা শিল্গি পরিবার" এর উদ্যোগে সংগঠনের হলরুমে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এর আগে "আমরা শিল্গি পরিবার" এর সহ-সভাপতি ডিউটি সিকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা কালচারাল অফিসার মো. সাইফুল হাসান মিলন।
আমরা শিল্পী পরিবারের সাংগঠনিক সম্পাদক রুমন চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, প্রচার সম্পাদক শারমিন আক্তার রিমা, সাংস্কৃতিক সম্পাদক পপি রানী শীল, দপ্তর সম্পাদক প্রতিমা রানী সেন প্রমুখ।
আলোচনা সভা শেষে "আমরা শিল্পী পরিবার" এর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।






মন্তব্য