সালথায় পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় ব্যবসায়ীর জরিমানা 

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩ ১২:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায়  মোবাইল কোর্ট চালিয়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া মাছবাজার সংলগ্নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় চালের দোকানে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অপরাধে মজুন মাতুব্বর (৫৫) কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়  জানান, মৎস্য ও পশুখাদ্য  আইন ২০১০ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার বালিয়া মাছবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মজনু মাতুব্বর নামের এক ব্যবসায়ীর চালের দোকানে পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় তাকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ মোতাবেক লাইসেন্সবিহীন মৎস ও পশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অপরাধ রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য