গ্রামীন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন উন্নয়নে কাজ করছে উলসী সৃজনী সংঘ

  • ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১১:০১:০০
  • কপি লিঙ্ক

উলসী সৃজনী সংঘর নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মিঠু বলেছেন সরকারের পাশাপাশি বাংলাদেশের গ্রামীন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন উন্নয়নে ইউরোপিয়ন ইউনিয়ন ট্রেড এন্ড ক্র্যাফট এক্সচেঞ্জ এর আর্থিক সহযোগিতায় বিভিন্ন জেলা উপজেলায় কাজ করছে উলসী সৃজনী সংঘ। 

তিনি মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাকদের নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন। উলসী সৃজনী সংঘ ভাঙ্গা শাখা সেমিনারের আয়োজন করে। 

সামাজিক নারী উন্নয়নের সভানেত্রী মারিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, শিক্ষা অফিসার রুহুল আসলাম, যুব উন্নয়ন অফিসার সেলিম রেজা, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজুল হাস্নাত দুদু, প্রধান শিক্ষক মেজবা উদ্দিন আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়ক মোকলেসূর রহমান।  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য