সুন্দরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • বুধবার, ৩১ আগস্ট ২০২২ ০৯:০৮:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জ ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্তার মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাছোহাটি থেকে গ্রেপ্তার করা হয়। ছাত্তার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছোহাটি গ্রামের নজির উদ্দিনের ছেলে। শিশুটি একই গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি অন্য দিনের মত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে শিশুদের সাথে খেলাধুলা করছিল । সে সময় ছাত্তার মিয়া খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশে ঝোপ-ঝাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে কাঁদতে কাঁদতে শিশুটি বাড়ি আসলে তার নিকট থেকে পরিবারের লোকজন ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং অভিযুক্তকে আটক করা হয়। বাচ্চাটির মুখে ঘটনার সব সত্যতা জানার পর মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য