ফরিদপুরের সালথায় ইমরান তালুকদার ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ স্কুল মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এ খেলায় লস্কারদিয়া ইউনিয়ন একাদশ ২-১ গোলে মুকসুদপুর দাসেরহাট একাদশের কাছে জযলাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও এলিভেট গ্রুপের পরিচালক ইমরান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ তালুকদার, তরুন সমাজ সেবক ইব্রাহিম হোসেন মৃধা, মোঃ সায়েম মিয়া (টিটন), এ্যাড. নাসির তালুকদার প্রমূখ।






মন্তব্য