ফরিদপুর সদর উপজেলার মামুদপুর এলাকা থেকে ১৯৮ পিস ইয়াবাসহ রিনা বেগম (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০২ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় ফরিদপুর জেলা পুলিশ।
সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রমুখ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (০১ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে মামুদপুর এলাকা থেকে মাদক বিক্রেতা রিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ১৯৮ পিস ইয়াবা, পাঁচটি ফুয়েল ও একটি মাদক সেবনের পাইপ জব্দ করা হয়।
শনিবার ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা জানান, গ্রেফতার রিনাকে বিকেলে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। তার নামে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার নামে মাদকের একাধিক মামলা রয়েছে।






মন্তব্য