“৫৬ হাজার বর্গ মাইলের শিল্প সংস্কৃতির আলো” পৌছে দেওয়ার প্রেরণায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের “১০ উপজেলায়” শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মাসব্যাপী উপজেলা সাংস্কৃতিক উৎসব এর উদ্বোধন করা হয়েছে শিবচরে।
সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শিবচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সভাপতিত্ব করেন।
ভার্চুয়ালি অনুষ্ঠানে উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। অনুষ্ঠানটি সরাসরি সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে প্রচারিত হয়।
পরে বিকেলে শিবচর উপজেলা চৌধুরী ফিরোজা বেগম মুক্তমঞ্চে শিবচর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের বাস্তবায়ন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এমপি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর ঘোস, শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক, সাধারণ সম্পাদক প্রদুৎ কুমার সরকার প্রমুখ ।




.jpg)

মন্তব্য