বিরামপুরে নৌকা প্রতীকের প্রার্থীর সাথে আ'লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: 
  • মঙ্গলবার, ০৫ জানুয়ারী ২০২১ ০১:৩৬:০০
  • কপি লিঙ্ক

আসন্ন ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজুর নেতৃত্বে পৌর নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আক্কাস আলীর সাথে স্থানীয় সকল নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) রাতে শহরের মির্জাপুর মোড়ে উপজেলা চেয়ারম্যানের খামার বাড়িতে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, দিলীপ কুন্ডু, যুগ্মসাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান, আব্দুর রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আক্কাস আলী আগামী ১৬ জানুয়ারির পৌর নির্বাচনে অতীতের সকল ভুলভ্রান্তি থেকে সরে এসে সকলে মিলে এক হয়ে আওয়ামীলীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য