গোবিন্দগঞ্জে ভিজিডির চাল পাচার কালে ২২ বস্তা জব্দ

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ ১১:৪০:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের সরকারি ভিজিডির চাল কালো বাজারে পাচার কালে ২২ বস্তা চাল আটক করেছে এলাকাবাসী। গত ৩০ ডিসেম্বর শালমারা ইউনিয়নে ভিজিডির চাল সারা দিন ব্যাপি বিতরণ করা হয়। 

কিন্তু ঐ ইউনিয়নের কিছু অসাধু চাল ব্যবসায়ী ডিলারদের সাথে আতাত করে কম মুল্যে চাল ক্রয় করে দির্ঘদিন যাব অন্যত্র পাচার করে চরাদামে বিক্রি করে আসছিল। তারি পরিক্রমায় গত ৩০ ডিসেম্বর এলাকাবাসী চাল পাচার হচ্ছে এমন একটি  সংবাদের ভিত্তিতে একটি ভ্যান থেকে ২২ বস্তা চাল আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিরাপাড়া গ্রামের মৃত্যু ছিফায়েতের ছেলে আবু সুফিয়ান,জেল্লার রহমান ( রাজু) পিতা মৃত্যু নুরু ফকির,জুয়েল মিয়া পিতা মৃত্যু মোকলেছার রহমান উভয়ের গ্রাম শালমারা, উক্ত ব্যাক্তিদ্বয় চাল কলোবাজারে বিক্রির করে আসছিল দীর্ঘদিন যাবত। এই সংঘবদ্ধ চক্রটি সরকারি ভিজিডি, ভিজিএফ,ফেয়ার প্রাইজ এর চাল অসৎ উদ্দেশ্যে কালো বাজারে বিক্রি করে গরীব অসহায় মানুষের নেয্য পাওনা থেকে বঞ্জিত করছে।

তথ্যসূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানের সরকারি চাল ক্রয় করে মজুত করে, এবং সুযোগ বুজে সোনাতলায় বিভিন্ন চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করে। এ বিষয়ে ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক কমরেট রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন সরকারি চাল মজুত কারি কলোবাজারীদের অভিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান, নইলে কর্মসূচি দেওয়া হবে। 

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে সাংবাদিকদের জানান, আমরা থানায় অভিযোগ দিয়েছি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য