গৃহহীন মান্নান শিকদারের পাশে সদরপুর প্রবাসি কল্যাণ সংস্থা

  • অনলাইন
  • শনিবার, ০২ জানুয়ারী ২০২১ ০৩:৪৬:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের সুইস গেটপাড় গ্রামে সরদপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার একটি টিনের নতুন ঘর নির্মান করে দেয়া  হয়েছে। এতে মাথা গুজার ঠাই হলো মান্নান শিকদার ও তার পরিবারের। 

উল্লেখ গত ২৭ নভেম্বর মান্নান শিকদারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় তার বসতঘরসহ সব কয়টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ তিনি তার  পরিবারটি পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাবন করছিলেন। 

এই অবস্থা দেখে একটি শান্তির ঠিকানা আর স্বপ্নের ঘর নির্মান করে দিলেন ওই সংস্থাটি। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য বৃন্দ। পরিবারটি  সদরপুর প্রবাসি কল্যান সংস্থাকে মানবেতর কাজ করায় কৃতজ্ঞা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য