সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন 

  • আবু নাসের হুসাইন, সালথা ফরিদপুরঃ
  • শনিবার, ০২ জানুয়ারী ২০২১ ০১:১৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা কমিটি কর্তৃক গঠনতন্ত্র মোতাবেক এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীতিমালার আলোকে মোঃ মাহবুব হোসেনকে সভাপতি ও জান-ই-মারজানা শারমিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। 

বুধবার (৩০ ডিসেম্বর) ২০২০ সন্ধায় সাইফ উদ্দিন বিপ্লব আহবায়ক ও কাজী এরশাদ সদস্য সচিব মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা শাখার স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এ কিমিটির তালিকা সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে হস্তান্তর করেন ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। 

অনুমোদিত কমিটিতে মোঃ মাহবুব হোসেন সভাপতি, জান-ই-মারজানা (শারমিন) সাধারন সম্পাদক এবং মোঃ ওহিদুল ইসলাম মোল্যা-কে সাংগঠনিক সম্পাদক করা হয়। 

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ মাহবুব হোসেন বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সালথা উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।নতুন কমিটির সবাই মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য