গাইবান্ধার সাদুল্লাপুরে শীত থেকে বাচঁতে আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে সাহেলা বেগম (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ের কাজীপাড়া গ্রামের সালেহা বেগম , মোহাম্মদ আলীর স্ত্রী । রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান রবিউল করিম দুলা জানান, তীব্র শীত নিবারণের জন্য হতদরিদ্র সাহেলা বেগম নিজ বাড়ির আঙ্গিনায় রোববার ভোরে আগুন পোহাতে গিয়ে। হটাৎ তার শাড়ীতে সেই আগুন লেগে গিয়ে তার সমস্ত শরীর ঝলসে যায়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং চিকিসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
সাদুল্ল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকতা মো. নবীনেওয়াজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।




.jpg)

মন্তব্য