ফরিদপুরে আলোকসজ্জার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন

  • তানভীর তুহিন, (স্টাফ রিপোর্টার) :
  • বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ০২:৩১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরে আলোকসজ্জা, আতশবাজি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো মহান বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর। 

বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে ব্যাপক আলোকসজ্জা করা হয়। এর মধ্যে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, জজ কোর্ট, সার্কিট হাউস, জেলা পরিষদ, পুলিশ সুপারের কার্যালয়, এলজিইডি ভবন, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরি মহিলা কলেজ, কবি জসীমউদ্দিন হল, ফরিদপুর মিউজিয়াম, বদি্যুৎ অফিস, সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সড়ক ও স্থাপনায় আলোকসজ্জা ছিলো চোখে পরার মত। সন্ধ্যায় ফরিদপুর জেলা প্রশাসকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সহযোগীতায় মুজিববর্ষ মঞ্চে বণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব অতুল সরকার। 

পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজের আয়োজনেও আরো একটি সাংস্কৃতি সন্ধ্যার আয়োজন হয়। এসব আয়োজনের মধ্যে একটু বিশেষ আয়োজন ছিলো রাতের আকাশে বর্ণিল রঙ্গের আতোশ বাজি প্রদর্শন। সব মিলিয়ে বিজয় দিবসে এমন একটি জাঁকজমক পূর্ন আয়োজন ফরিদপুর বাসী কে মুগ্ধ করেছে।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য