সুনামগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা খুনের মামলার এক আসামি আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছেন। পুলিশ সুপার জানান, আসামিকে আটক করার জন্য মাঠে নেমেছেন তারা। পালিয়ে যাওয়া আসামির নাম ইকবাল হোসেন (৩৫)। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশসহ সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীলরা জানান, বুধবার রাত ১১টায় সুনামগঞ্জ শহরতলির হালুয়ারগাঁওয়ের জেলা কারাগার থেকে দোয়ারাবাজার উপজেলার স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে আদালতে হাজির করার জন্য নিয়ে আসে কোর্ট পুলিশ। আদালত প্রাঙ্গণ থেকে সকলের অলক্ষ্যে পালিয়ে যান ইকবাল হোসেন।
সন্ধ্যার পর অন্য আসামিদের ফিরিয়ে দেওয়া হলেও ইকবাল হোসেনকে ফেরত দেওয়া হয়নি। বিষয়টি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানান জেলা সুপার।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান রাত পৌনে ১১টায় জানান, হাজিরা দেবার আগে পরে কোনো এক সময় এই আসামি পালিয়ে গেছেন। পুলিশ তাকে আটক করার চেষ্টা করছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ জানান, পুলিশ সুপার ও জেল সুপার আদালতে হাজিরা দেবার সময় আসামি পলায়নের খবর তাকে জানিয়েছেন। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করেছেন।




.jpg)

মন্তব্য