কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

  • অনলাইন
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২০ ০৯:০০:০০
  • কপি লিঙ্ক

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান।

ওই কয়েদির নাম নিজাম উদ্দিন (৪২)। তিনি ফেনীর সদর থানার দেবীপুর এলাকার বাসিন্দা।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম জানান, ২০০৮ সালে হত্যা মামলায় ফেনীর আদালত আসামি নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে তাঁর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১২ সাল থেকে নিজাম উদ্দিন এ কারাগারে বন্দি ছিলেন। আজ শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে অসুস্থ হয় পড়েন নিজাম উদ্দিন। এ সময় প্রথমে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য