শ্রমিক লীগ নেতার কবজি কেটে বিচ্ছিন্ন করে দিল দুর্বৃত্তরা

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০ ০১:০৬:০০
  • কপি লিঙ্ক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) কুপিয়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া তার ডান হাত ও পায়েও কুপিয়ে জখম করা হয়েছে। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব-রজপাড়া এলাকায় এ হামলা হয়। স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জুয়েল টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের ফারুক প্যাদার ছেলে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় জুয়েল কলাপাড়া বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। তখন পূর্ব-রজপাড়া এলাকায় হাওলাদার বাড়ির সামনে পৌঁছলে বেশ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। তা বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। এ ছাড়া ডান হাত ও দু’পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। 

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো. ইকবাল হোসাইন বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য