চলে গেলেন প্রকৌশলী আতাউর রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ০৮:৫৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার এলজিইডি অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. আতাউর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় বাসা থেকে বের হয়ে ঢাকা যাওয়ার জন্য ফরিদপুর বাস স্ট্যান্ডে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় ফরিদপুরের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি মাগুরা জেলায়। চাকরি জীবনে তিনি বেশীর ভাগ সময়ে ফরিদপুর জেলায় পার করেছেন।

ফরিদপুর জেলা পরিষদ থেকে পদোন্নতি লাভ করে ২০১৩ সালে সদরপুর উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে সহকারি প্রকৌশলী হিসেবে যোগদান করেন। বিনয়ী এ মানুষটি তার দক্ষতা দিয়ে কাজ করে গেছেন সততার সাথে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারসহ অন্যান্য সরকারি দপ্তর এবং উপজেলার সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য