ঘুমন্ত শিশুকে ডেকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক আটক

  • অনলাইন
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ০৫:২২:০০
  • কপি লিঙ্ক

এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরের একটি মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে উপজেলার সাহেবাবদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী।

সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সাহেবাবদ এলাকার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক আজিজুল হক মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘুমন্ত এক শিশুকে ডেকে তোলেন। পরে ওই শিক্ষক রুমে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করেন।

এরপর ওই ছাত্র কৌশলে ভোরে মাদ্রাসার ছাত্রাবাস থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বিষয়টি তার পরিবারকে জানালে বাবা ছেলেকে নিয়ে থানায় আসেন এবং এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদ্রাসা শিক্ষক আজিজুলকে আটক করে থানায় নিয়ে আসে।

ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদ হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওসি জানান, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার এক শিক্ষককে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য