সদরপুরে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষ্যে শুভেচ্ছা স্মারক প্রদান

  • নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ০৪:৩৬:০০
  • কপি লিঙ্ক

শারদীয়া দূর্গা পূজার উপলক্ষ্যে ফরিপুরের সদরপুর উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ও সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সদরপুর উপজেলা হিন্দু যুব পরিষদ। 

এসময় উপস্থিত ছিলেন, হিন্দু যুব পরিষদ সদরপুর উপজেলা শাখার সভাপতি পবিত্র চক্রবর্তী, সাধারন সম্পাদক তাপস চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি শ্যামল সরকার, সহ-সাধারন সম্পাদক মিঠুন মালো, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার মন্ডলসহ হিন্দু যুব পরিষদের সকল সদস্য বৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য