মানববন্ধন করতে এসে ওরা পুলিশের মাথা ফাটালো

  • নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ ০২:৫২:০০
  • কপি লিঙ্ক

গতকাল দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বন্ধন কর্মসূচি পালন করতে এসে পুলিশের ওমর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় একজন পুলিশ সদস্যর মাথা ফেটে যায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

প্রত্যক্ষদর্শদের সূত্রে জানা যায়, গতকাল রাজবাড়ি-২ আসনের এমপি জিল্লু হাকিমের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করতে আসেন ওই এলাকার এমপি বিরোধী একটি চক্র। তাদের ব্যানারে সরকার দলীয় সাংসদ ও সরকার বিরোধী নানা শ্লোগান লেখা থাকায় কর্তব্যরত পুলিশ তাদের কাছে জানতে চান, কর্মসূচি পালন করতে তাদের কোন অনুমতি রয়েছে কি না? 

এ সময়ে মানববন্ধনে নেতৃত্বদানকারী হেনা মুন্সী ও জীবন কুন্ডুর সঙ্গে পুলিশের বাক বিতান্ডা হলে হঠাৎ করে তারা পুলিশের ওপর আক্রমন চালায় এবং এতে একজন পুলিশের মাথা ফেটে যায় এবং আরও তিন জন পুলিশ আহত হন। 

পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি পাংশা উপজেলায়। তারা মানববন্ধনে অংশ নিতে এসেছিলেন বলে জানান। 
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য