ধর্ষক মুক্ত বাংলাদেশ চাই, গাইবান্ধার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি

  • নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ ১১:০২:০০
  • কপি লিঙ্ক

দেশব্যাপি ধর্ষণ ও বর্বরোচিত নারী নির্যাতনের প্রতিবাদে সারথি থিয়েটার গাইবান্ধার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে আজ সকাল ১১টায় দারিয়াপুর  মানববন্ধন সম্পন্ন হয়। এতে সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী, ব্যবসায়ী, কৃষক,বাউল, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আগামীকাল সন্ধে ৭টায় কচুয়ারখামারে শিল্পী রিজু আহমেদের উঠানে প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,গত ০৫ অক্টোবর ২০২০ আনালেরতাড়িতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসব আয়োজন থেকে সারথি থিয়েটার  ধর্ষণ-নিপীড়ন মুক্ত মানবিক বাংলাদেশের আকাঙ্ক্ষা ব্যক্ত করে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য