সদরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • তানভীর তুহিন, (স্টাফ রিপোর্টার)
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২০ ০১:৫৩:০০
  • কপি লিঙ্ক

সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে আজ রবিবার সকাল ১০ টায় ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকাল ব্যাপি জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে  উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুল রহমান ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার পূরবী গোলদার, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ ওমর ফয়সল, মেডিক্যাল অফিসার মোঃ ফরিদসহ অন্যান্যরা।

এবছর উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের অস্থায়ী ২১৬ ও স্থায়ী ১টি কেন্দ্রে  ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ থেকে ৫ বছরের নিচে ২৩ হাজার ৩ শত ৫৯ জন শিশুকে ভিটামিন ’এ’ প্লাস খাওয়ানোর আওতায় আনা হয়েছে বলে অফিস সূত্রে জানা যায়।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য