সাতক্ষীরা জেলায় তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের হতদরিদ্র অসহায় দ্বীন মজুর মোঃ আনছার আলী নিকারী ( ৬৩) কে সাতক্ষীরা বুশরা হাসপাতালে অপারেশন করা হচ্ছে। তিনি বর্তমানে বুশরা হাসপাতালের চতুর্থ তালায় পুরুষ ওয়ার্ডে ছয় নম্বর বেডে ভর্তি রয়েছেন।
জানা যায়,আনছার আলী নিকারী দীর্ঘ দিন যাবত মুত্রনালীতে আক্রান্ত হয়ে চরম কষ্টে দিনাতীপাত করছিলেন অবশেষে ২৫ শে সেপ্টেম্বর সকালে উপজেলা জাতীয় পার্টির সভাপতি,তালার সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে সাতক্ষীরা বুশরা হাসপাতালে অপারেশন জন্য তাকে ভর্তি করা হয়।
সাংবাদিক নজরুল ইসলাম জানান,তার আজ অপারেশন হচ্ছে। আমার পক্ষ থেকে হত দরিদ্র আনছার আলী নিকারি কে চিকিৎসা সংক্রান্তে সার্বিক সহযোগিতা করছি এবং তাকে অপারেশন করবেন তালার সন্তান এমবিবি এস,বিসিএস স্বাস্থ্য এমএস ইউরোলজী ডাঃ এএসএম হুমায়ূন কবীর( অপু),কিউনী মুত্রনালী মুত্রথলি, প্রস্টেট ও পুরুষ যৌনাঙ্গ বিশেষজ্ঞ ও সার্জন ও আবু নাছের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ইউরোলজিস্ট ডাঃ শহিদ শেখ।এ সময় আমার সাথে আরো সহযোগিতা করেন আমার একমাত্র জামাতা সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ নাজমুল হুদা পলাশ।
আনছারের পরিবার থেকে জানান,আনছার আলী দীর্ঘদিন যাবত মুত্রথলী জনিত রোগে আক্রান্ত হয়ে চরম কষ্টে দিনাতীপাত করছিলেন। আজ শুক্রবার উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলামের সার্বিক সহোযোগিতায় অপারেশন হচ্ছে।




.jpg)

মন্তব্য