কেরানীগঞ্জে তিনটি অবৈধ ডকইয়ার্ডকে পাঁচ লক্ষ টাকা জরিমানা

  • শাহিন আহম্মেদ, (কেরানীগঞ্জ প্রতিনিধি) :
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ ১০:১৩:০০
  • কপি লিঙ্ক

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের তিনটি অবৈধ ডকইয়ার্ডকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  ( ২৪সেপ্টেম্বর)  উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কোন বৈধ সনদপত্র ও শ্রমিকদের জীবনের  নিরাপত্তার বিধান না রাখায় এবং সরকারি খাস জায়গা দখল করায় তিনটি ডকইয়ার্ডকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত

এব্যাপারে নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, জিনজিরা ইউনিয়নে তিনটি ডকইয়ার্ডের বৈধ নথিপত্র দেখাতে না পারায় ও শ্রমিকদের জীবনের কোন  নিরাপত্তার বিধান না রাখায় ডকইয়ার্ডকে
পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরোও বলেন, যারা অবৈধ ভাবে এই ধরনের কার্যক্রম করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য