বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আবীর হোসাইন শাহীন :
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৪:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভা গাজীপুরে  অনুষ্ঠিত । ১৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার গাজীপুর রাজবাড়ী শহীদ বরকত স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন অধ্যাপক আনোয়ার সাদত ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন সভার সঞ্চালন করেন।  সভায় সর্বসম্মতিক্রমে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ এ বছর শেষ হবে। আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে এজন্য জনাব একরাম হোসেন সাজকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 

বিশ্ব নদী দিবস উপলক্ষে আগামী ২৬/০৯/২০ জুম মিটিং অনুষ্ঠিত হবে এবং ২৭/০৯/২০ তারিখ সারা বাংলাদেশে একযোগে জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৭ দফা বাস্তবায়নের দবিসহ স্মারকলিপি দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য