প্রদীপ কুমার দাস লক্ষন কর্তৃক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে
ফরিদপুরের সালথায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ সাহা, সহ-সভাপতি জিতেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রল্লাদ কুমার শীল, সহ-সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ সাহা প্রমূখ।
বক্তারা এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধনে সালথা উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।




.jpg)

মন্তব্য