মাদারীপুরে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা পেলো কর্পোরেট সীমকার্ড

  • মাদারীপুর প্রতিনিধি:
  • মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ ১০:৫২:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুর জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাঝে কর্পোরেট মোবাইল সীমকার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এই সীমকার্ড বিতরণ করেন। এ সময় জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দেয়া হয় কর্পোরেট সীমকার্ড। এতে নাগরিক সেবা গতিশীল হবে বলে আশা করেন কর্মকর্তারা। এখন থেকে কোন কর্মকর্তা অন্যত্র বদলি কিংবা ছুটিতে থাকলেও সংশ্লিষ্ট মোবাইল নাম্বারটি চালু থাকবে। ফলে সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্খিত সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য