আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই জনের জেল

  • মাদারীপুর প্রতিনিধি:
  • সোমবার, ৩১ আগস্ট ২০২০ ০৮:৫০:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খা নদে বহেরাতলা ও শিরুয়াইল থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই জনকে আটক করে ২৫দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ট্রলার জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান এই ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বহেরাতলা ও শিরুয়াইল ইউনিয়নের কলাতলা এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড়ে অবৈধভাবে মাটি কাটছিল একটি চক্র। কিছু অসাধু ব্যক্তি নিজ স্বার্থে নদীর পাড়ের মাটি ও গাছ কাটায় নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। 

ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে নদীর পারে উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে আড়িয়াল খাঁ পাড়ের জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট। এরই প্রেক্ষিতে আজ সোমবার দুপুরে বহেরাতলা ও শিরুয়াইলের সিমানাবর্তী কলাতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জনকে আটক করে ১৫ দিন ও ১০দিন করে মোট ২৫ দিনের সাজা প্রদান করা হয়। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত ২টি ট্রলার জব্দ করা হয়েছে।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, আড়িয়াল খাঁ নদের পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জনকে ২৫দিনের সাজা প্রদান করা হয়েছে। মাটি কাটা কাজে ব্যবহৃত ২টি ট্রলার জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য