আলোচিত বরকত-রুবেলের ভাই জুয়েল মণ্ডল গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ১৯ আগস্ট ২০২০ ১২:২০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরে আলোচিত বরকত-রুবেলের ভাই জুয়েল মণ্ডলকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল বোয়ালমারী পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

জুয়েল মণ্ডল ফরিদপুর শহরের বদরপুর এলাকার মৃত সালাম মণ্ডলের ছেলে। তিনি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপসহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত।

জুয়েল মণ্ডলের ভাই সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। অপর ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি। 

বরকত ও রুবেলকে গত ৭ জুন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় করা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা বর্তমানে মানি লন্ডারিং মামলার আসামি হিসেবে ঢাকার কাশিমপুর কারাগারে রয়েছেন। 

জুয়েল মণ্ডলের গ্রেপ্তারের খবর নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির বাসায় হামলার মামলার আসামি হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য