কর্মস্থলে ফিরতে বিমান টিকিট নিয়ে চরম ভোগান্তিতে প্রবাসীরা

  • অনলাইন
  • বুধবার, ১৯ আগস্ট ২০২০ ১২:১৩:০০
  • কপি লিঙ্ক

বিদেশে কর্মস্থলে ফিরতে বিমানের টিকিট পাওয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লাখো প্রবাসী। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে চলছে টিকিটের হাহাকার। দ্বিগুণ-তিন গুণ দামে পাওয়া যাচ্ছে টিকিট। 

শুধু চট্টগ্রামেই এই সংখ্যা ৪০ হাজারের বেশি। তারা যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, সেসব প্রতিষ্ঠানের অনুমোদন চিঠি আসলেও মিলছে না বিমানের টিকেট। সিন্ডিকেটের অভিযোগ তুলছেন ভুক্তভোগিরা। 

মধ্যপ্রাচ্য যেতে বিমান টিকেট এখন সোনার হরিণ। দিনের পর দিন অপেক্ষা করেও মিলছে না টিকেট।

রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জটিলতায় এখন ফিরতে পারছেন না প্রবাসে। সবচেয়ে বেশি জটিলতায় দুবাই-আবুধাবির প্রবাসীরা। অনুমোদন আসলেও নানান অজুহাতে বাংলাদেশ বিমান এয়ার লাইন্স দিচ্ছে না বিমানের টিকেট।

মোটা অংকের টাকা দিলে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমান টিকিট মিলছে, এমন অভিযোগ ভুক্তভোগিদের। 

টিকেট সংকট কাটাতে দ্রুত মধ্য প্রাচ্যের জন্য বিশেষ বিমান চালুর দাবি জানিয়েছে, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব। অবশ্য তাতেও নানা জটিলতার কথা বলছে ট্রাভেল এজেন্সিগুলো।

ক্যামেরার সামনে কথা বলার অনুমতি নেই জানিয়ে বিমান এয়ারলাইন্স চট্টগ্রামের ম্যানেজার বলেন, সংকট ঠেকাতে বিশেষ বিমান চালু করা হবে। তবে বিমান কর্তৃপক্ষের গড়িমসি কিনা তা খতিয়ে দেখার তাগিদ নাগরিক প্রতিনিধিদের।

 

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য