টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে বন্যার পানিতে ডুবে নিলয় (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। নিখোঁজের ১৯ ঘণ্টা পর তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজাবাড়ি গ্রামের বাইনাচাল নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিলয় উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মো. আকতার মিয়ার ছেলে। সে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার সকালে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টার দিকে নিলয় তার বন্ধুদের সঙ্গে রাজাবাড়ি বাইনাচালা নামক স্থানে বন্যার পানিতে গোসল করতে যায়। সেখানে একটি কালভার্টের ওপর থেকে লাফিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরিদল গিয়েও তার কোনো সন্ধান না পেয়ে ফিরে যায়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলের প্রায় দুই শ গজ দূরে নিলয়ের ভাসমান মরদেহ উদ্ধার করে ।




.jpg)

মন্তব্য